আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেস উপকূলে ১৯ অভিবাসীসহ নৌকা জব্দ

লস এঞ্জেলেস উপকূলে ১৯ অভিবাসীসহ নৌকা জব্দ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের রেডোনডো বিচ উপকূল থেকে ১৯ অভিবাসীসহ একটি নৌকা উদ্ধার করেছে দ্য ইউএস কোস্ট গার্ড অ্যান্ড লস এঞ্জেলেস বেওয়াচ। শনিবার একটি অকেজো নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, লস এঞ্জেলেস- লং বিচ কোস্ট গার্ড উপকূলে নৌকা ভাসছে শুনে ঘটনাস্থলে পৌঁছায়।

পরে এয়ার স্টেশন স্যান দিয়েগোর একটি হেলিকপ্টার দিয়ে রেডোনডো বিচ থেকে ১৮ মাইল উত্তরে নৌকাটি ভাসমান অবস্থায় শনাক্ত করা হয়।

পরে উদ্ধারকারীরা অভিবাসীদের উদ্ধার করে স্যান পেড্রো কোস্ট গার্ড বেইজ লস এঞ্জেলেস- লং বিচে নিয়ে আসে। সেখানে তারা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের জিম্মায় রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্যান পেড্রো বেইজে নৌকাটি অকেজো করে রাখা হয়েছে এবং এয়ার অ্যান্ড মেরিন অপারেশনস এটিকে জব্দ রেখেছে।

কোস্ট গার্ড বেইজ লস এঞ্জেলেস- লং বিচের কোস্ট গার্ডের কমাণ্ডিং অফিসার জানান, যুক্তরাষ্ট্রে অবৈধ পথে নৌকা দিয়ে অভিবাসী অনুপ্রবেশের বিরুদ্ধে কাজ করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত