আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

স্কুলে ঢুকে ছাত্রীকে যৌন হয়রানি, আটক ১

স্কুলে ঢুকে ছাত্রীকে যৌন হয়রানি, আটক ১

ছবি: এলএবাংলাটাইমস

রিভারসাইডের ম্যাকঅলিফ এলিমেন্টারি স্কুলের ভেতর ঢুকে ১০ বছর বয়েসী এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তি একজন চিহ্নিত যৌন অপরাধী।

শুক্রবার এই ঘটনার পর লোগান নিশওয়াঞ্জার (৩২) নামের এই অপরাধীকে আটক করে রবার্ট প্রিজলি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করা হয়েছে। সে একজন চিহ্নিত অপরাধী বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার ১২টা ৩০ মিনিটে গোল্ডেন অ্যাভিনিউ-এর ৪১০০ ব্লকের কাছের স্কুল থেকে কল করে জানানো হয় যে, এক ব্যক্তি স্কুলের বেড়া ডিঙ্গিয়ে মেয়েদের রেস্টরুমে ঢুকেছে।

পুলিশ জানায়, একজন ক্যাম্পাস সুপারভাইজার প্রথমে ওই ব্যক্তিকে রেস্টরুম থেকে বের হয়ে আসতে এবং ভিতরে এক ছাত্রী কান্না করছে দেখতে পায়।

পরে তাকে অনুসরণ করলে সে আবার স্কুলের বেড়া ডিঙ্গিয়ে গাড়িতে করে পালিয়ে যায়৷ তবে ওই গাড়ির লাইসেন্স প্লেট এবং বৃত্তান্ত জানা গেছে।

পুলিশ পরে গাড়ির তথ্যের সাপেক্ষে অভিযান চালিয়ে লোগানকে আটক করে ও নিজেদের জিম্মায় নেয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত