আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অপিয়ড সেবন বুথ স্থাপনের প্রস্তাবনা বাতিল করলেন নিউসাম

অপিয়ড সেবন বুথ স্থাপনের প্রস্তাবনা বাতিল করলেন নিউসাম

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস, অকল্যান্ড এবং স্যান ফ্র‍্যান্সিসকোতে অপিয়ড মাদকসেবীদের বৈধ তত্ত্বাবধানে রেখে ড্রাগ ইনজেক্ট করার জন্য বুথ স্থাপনের প্রস্তাবনা বাতিল করে দিয়েছেন গভর্নর গেভিন নিউসাম।

গেভিন নিউসাম এই প্রস্তাবনা বাতিল করে জানান, এই ধরণের বুথ স্থাপন করলে ফলাফল দীর্ঘমেয়াদী হতে পারে।

বিলটিতে ভেটো দেওয়ার সময় নিউসাম জানান, এই বিল পাশ হলে অনেক সংখ্যক অপিয়ড সেবন সাইট হবে। এটি স্বল্পমেয়াদে কাজ করলেও দীর্ঘমেয়াদে বেশ বড় সমস্যা তৈরি করতে পারে।

গেভিন নিউসাম জানিয়েছেন যে কোনো শক্তিশালী পরিকল্পনা ছাড়া এই ধরণের বুথ স্থাপন করলে এর ফলাফল উলটো হতে পারে। এই অঞ্চলে আমরা ড্রাগ পরিস্থিতি নিয়ে নীরিক্ষার মধ্যদিয়ে যেতে পারি না।

আমেরিকার অপিয়ড খুব জনপ্রিয় একটি মাদক এবং এর অনিয়ন্ত্রিত সেবনের মাধ্যমে মৃতের সংখ্যা বাড়ছে। ২০০৬ সালের পর ক্যালিফোর্নিয়ায় ৫ বারের মতো এই সম্পর্কিত মৃত্যু বেড়েছে। ২০০১ সালে ৭ হাজার জনের মৃত্যু হয়েছে ওভারডোজে, এর আগের বছর সংখ্যাটি ছিল ৭ হাজার।

সান্তা ক্ল্যারিতার অ্যাকশন ড্রাগ রিহ্যাবের ফাউণ্ডার এবং প্রেসিডেন্ট ক্যারি কুয়াশেন জানান, বর্তমানে সবখানে ফেন্টানিল ব্যবহার করা হচ্ছে। তিন মাস যাবত যারা ভর্তি হচ্ছে সবাইকে ফেন্টানিল টেস্ট করানো হচ্ছে।

তিনি জানান যে বুথ স্থাপনের প্রস্তাবকারীরা মৃত্যুহার কমিয়ে আনতে চাইছে তবে এর মাধ্যমে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত