আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় গ্যাসচালিত গাড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা

ক্যালিফোর্নিয়ায় গ্যাসচালিত গাড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা

ছবি: এলএবাংলাটাইমস

২০৩৫ সালের মধ্যে বিক্রিত সকল নতুন গাড়ির কার্বন নিঃসরণ শূণ্যতে নামিয়ে আনার নির্দেশনা জারি করেছে ক্যালিফোর্নিয়ার এয়ার রেগুলেটর কমিটি। নির্দেশনার ফলে গ্যাসচালিত গাড়ি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হলো।

নতুন যুগান্তকারী এই নির্দেশনার ফলে আমেরিকার প্রথম স্টেটস হিসেবে ক্যালিফোর্নিয়ার অটো বাজারে ব্যাপক পরিবর্তন আসতে পারে।

ডেমোক্রেটিক গভর্নর গেভিন নিউসাম ২ বছর আগে প্রথম গ্যাস চালিত গাড়ি বিক্রির উপর এই নিষেধাজ্ঞা প্রস্তাবনা আরোপ করেন।

আর ২০২৬ সালের মধ্যে বিক্রিত গাড়ির ৩৫ শতাংশ ও ২০৩০ সালের মধ্যে বিক্রিত গাড়ির ৬৮ শতাংশের কার্বন নিঃসরণ শূণ্যের কোটায় নামিয়ে আনার নির্দেশনা দেয়া হয়েছে।

এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় বিক্রিত ১৬ শতাংশ গাড়ির কার্বন নিঃসরণ শূণ্য। দেশের জাতীয় গড় থেকে উল্লেখযোগ্যভাবে ৬ শতাংশ বেশি এটি।

ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্সেস বোর্ডের চেয়ারম্যান লিয়ানে র‍্যানডোলফ জানিয়েছেন, পরিশুদ্ধ বাতাস পেতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন।

এই প্রোগ্রামের আওতায় কোনো অটো কোম্পানি যদি এয়ার রেগুলেটরির নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়, তবে সেটিকে জরিমানা করা হবে।

এখন পর্যন্ত অনেক অটোমেকার্স স্টেটস নির্দেশিত এই প্রোগ্রামকে সমর্থন জানিয়েছেন। আর অনেক প্রতিষ্ঠান কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার উপর বিনিয়োগ শুরু করে দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত