আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে পানশালায় বন্দুক হামলা, আহত ৬

লস এঞ্জেলেসে পানশালায় বন্দুক হামলা, আহত ৬

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের বয়েল হাইটস এর একটি পানশালায় বন্দুক হামলার ঘটনায় ৬ জন আহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) ভোররাতে এই বন্দুক হামলাটি হয়।

লস এঞ্জেলেস পুলিশ লেফটেন্যান্ট লেটিশিয়া রুইজ জানান, হুইটার বিলোভার্ডের ২৪০০ ব্লকের কাছে রাত ১ টা হলিডে বারে এই বন্দুক হামলা হয়।

পুলিশ জানিয়েছে, পানশালায় একাধিক ব্যক্তির মধ্যে বিবাদের ঘটনায় এক ব্যক্তি ভিড়ের মধ্যে গুলি ছুঁড়ে। এতে আহত হয়েছেন ৬ জন। প্রথমে তর্কাতর্কি শুরু হলেও পরে বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং একসময় বন্দুক হামলা করে একজন।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, বন্দুক হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে এসে পুলিশ ছয়জনকে আহত অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী।

তবে বন্দুক হামলার পর আশেপাশের মানুষজন ওই হামলাকারীকে আটক করে ফেলে।

পুলিশ জানায়, এই হামলায় একজনের অবস্থা বেশ গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো শঙ্কা নেই।

পুলিশ জানিয়েছে, ঠিক কোন কারণে বিবাদ শুরু হয় তা এখনও জানা সম্ভব হয়নি। এই বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত