আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় ২ দাবানলের সূত্রপাত, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

ক্যালিফোর্নিয়ায় ২ দাবানলের সূত্রপাত, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার আসুযার উপরাঞ্চল স্যান গ্যাব্রিয়েল এলাকায় সোমবার (২৯ আগস্ট) বিকালে দুইটি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে। আগুন নেভাতে কাজ শুরু করেছে একাধিক সংস্থা।

কর্তৃপক্ষ জানায়, এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের স্যান গ্যাব্রিয়েল ক্যানইয়ন রোডে সকাল ১১টার দিকে বড় একটি দাবানলের সূত্রপাত হয়। আরেকটি দাবানলের সূত্রপাত হয়েছে মরিস ড্যাম এলাকায়।

দুইটি দাবানলের একটি গ্লাচ- ওয়ান এবং আরেকটিকে গ্লাচ- টু হিসেবে নামকরণ করা হয়েছে। দমকলকর্মী সূত্র জানিয়েছে, বিকাল ৪টার মধ্যে দাবানলে ১০০ একর জমি পুড়ে গেছে।

ঘটনাস্থলে একাধিক এয়ারক্রাফট আগুন নেভাতে কাজ শুরু করেছে এবং একটি এয়ার ট্যাংকার দিয়ে উপর থেকে আগুন নেভানোর কাঁচামাল ঢালা হচ্ছে।

এখন পর্যন্ত দাবানলে কোনো ভবন পুড়ে যাওয়ার হুমকি না থাকলেও কাছাকাছি বৈদ্যুতিক লাইন থাকায় শঙ্কা রয়েছে। এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলকে স্যান গ্যাব্রিয়েল ক্যানইয়ন রোড খালি করতে অনুরোধ জানিয়েছে।

আগুন নেভাতে যেয়ে একজন দমকলকর্মী আহত হয়েছেন। এছাড়া আর কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত দাবানল সূত্রপাতের কারণ জানা যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত