আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের রাজনীতির মাঠ

নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের রাজনীতির মাঠ

ছবি: এলএবাংলাটাইমস

আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের রাজনীতির মাঠ। চলছে বাকযুদ্ধ। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট পদের যোগ্য নন- সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টির সমর্থকদের 'চরমপন্থি' আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট বাইডেন।

রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দিতে চায় দাবি করে মধ্যবর্তী নির্বাচনে তাদের প্রত্যাখ্যানের আহ্বানও জানান তিনি। একই সঙ্গে ট্রাম্প ও রিপাবলিকানরা দেশটির গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন বাইডেন।

বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় দেওয়া ভাষণে ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ)' বা আমেরিকাকে পুনরায় মহান করো- মতাদর্শ লালন করা রিপাবলিকানদের কড়া সমালোচনা করেন বাইডেন। তাদের বিরুদ্ধে নিজ সমর্থকদের লড়াইয়েও আহ্বান জানান তিনি।

এ রকম রাজনৈতিক পরিস্থিতিতে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নতুন জরিপ বলছে, আজ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হলে ৪৭ শতাংশ ভোট পাবেন ডেমোক্র্যাটরা আর রিপাবলিকানরা পাবেন ৪৪ শতাংশ ভোট।

ওই ভাষণে বাইডেন বলেন, রিপাবলিকানরা এমন একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে, যা আমেরিকার প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলছে। বাইডেন বলেন, তারা সহিংসতা ও বিশৃঙ্খলাকে আঁকড়ে ধরে। সত্যের আলোয় নয়, মিথ্যার আশ্রয়ে তাদের বসবাস।
পরাজয় মেনে নিতে না পেরে ট্রাম্পের মার্কিন ক্যাপিটলে হামলার কথা উল্লেখ করে বাইডেন হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। কোনো সময়ই ছিল না। হবেও না কখনও।

ট্রাম্প প্রশাসনের গৃহীত বেশ কিছু পদক্ষেপের সমালোচনা করে বাইডেন বলেন, গর্ভপাতের অধিকারের ওপর দেশব্যাপী হস্তক্ষেপ, গর্ভনিরোধকের সুযোগ থেকে শুরু করে সমলিঙ্গের বিয়েসহ অন্যান্য স্বাধীনতার জন্য হুমকি এই কট্টর রক্ষণশীলরা। এমএজিএ বাহিনী দেশকে পেছনে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।

বাইডেন বলেন, ট্রাম্পের নীতি আধিপত্যশীল ও ভীতিকর, যা দেশের জন্য হুমকি। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষা করতে হবে।
এর আগে ট্রাম্প বৃহস্পতিবার তাঁর ট্রুথ সোশ্যাল সাইটে বাইডেনকে নিয়ে আক্রমণাত্মক পোস্ট করেন। তিনি বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য বলেও উল্লেখ করেছিলেন। এর জেরেই বাইডেন চটেছেন।

ট্রাম্প লিখেছিলেন, 'যদি বাইডেন আমেরিকাকে ফের মহান করতে না চান; যা তিনি কথা, কাজ আর বিশ্বাসও করেন না, তাহলে তিনি অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না!'

এর আগে গত সপ্তাহে ট্রাম্পের সমর্থকদের 'আধা-ফ্যাসিবাদ' পুষ্ট বলে অভিযোগ করেছিলেন বাইডেন। তাঁর এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন রিপাবলিকানরা। ডেমোক্র্যাটরা নভেম্বরের নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা করছেন, যেখানে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের এক-তৃতীয়াংশ আসনে ভোট হবে। কারণ, এর আগেও ক্ষমতাসীনদের হারার রেকর্ড রয়েছে।

এদিকে, নিউইয়র্ক টাইমসের এক বিশ্নেষণে বলা হয়, ইতিহাস বলছে, ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল প্রায় সব সময়ই প্রথম মধ্যবর্তী নির্বাচনে হেরে যায়।

কিন্তু হোয়াইট হাউজের কর্মকর্তা ও অন্য ডেমোক্র্যাটরা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক গতির পরিবর্তনে উচ্ছ্বসিত। কারণ, বিশেষত প্রায় পাঁচ দশক আগের গর্ভপাত-সংক্রান্ত আইন বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ কারণে যুক্তরাষ্ট্রে গর্ভপাত এখন আর সাংবিধানিক অধিকার নয়। এটি এমন একটি রায়, যা উদারপন্থি এবং মধ্যপন্থিদের ক্ষুব্ধ করেছে। এই রায়কে স্বাগত জানিয়েছেন ট্রাম্প, আর বিরোধিতা করে আসছেন বাইডেন।

এলএবাংলাটাইমস /এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত