আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে আবাসিক বাড়িতে আগুন, আহত ৩

লস এঞ্জেলেসে আবাসিক বাড়িতে আগুন, আহত ৩

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে একটি আবাসিক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১টি শিশু রয়েছে।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, ১৩৬৮ ডব্লিউ ২৪থ স্ট্রিটের একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ৩০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী এক নারী ও ১০ বছর বয়সী একটি শিশু রয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে এখন পর্যন্ত কারো নাম প্রকাশ করা হয়নি।

ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্যাম্পাসের পার্কের আধামাইল দূরত্বে অ্যাপার্টমেন্টটির অবস্থান।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, আগুন নেভাতে ৩৫ জন দমকলকর্মীর ১১ মিনিট সময় লেগে যায়। আগুনের সূত্রপাতের কারণ নিয়ে তদন্ত চলছে।

সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা অনেক বেড়ে গেছে।

লেবর ডে'র ছুটি চলাকালীন রাজ্যজুড়ে তীব্র দাবদাহ বিরাজ করবে। তাই ইতোমধ্যে গভর্নর গেভিন নিউসাম স্টেট ইমার্জেন্সি জারি করেছে  এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বাসিন্দাদের প্রতি আহবান জানান তিনি।

আর লস এঞ্জেলেসের নর্থওয়েস্টার্ন অঞ্চল ক্যাসটায়েক এর রুট ফায়ারে এখন পর্যন্ত ৫ হাজার একর জমি পুড়ে গেছে এবং দুইটি ভবন নষ্ট হয়ে গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত