আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আয় কমলে ইনফ্লেশন রিলিফ পেমেন্ট কী বাড়বে? জেনে নিন!

আয় কমলে ইনফ্লেশন রিলিফ পেমেন্ট কী বাড়বে? জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

২০২২ সালের অক্টোবর মাস থেকে ক্যালিফোর্নিয়া মধ্যম আয়ের বাসিন্দাদের ইনফ্লেশন রিলিফ চেক প্রদান শুরু করবে। ২০২০ সালের আয়ের উপর নির্ভর করবে কে কোন অঙ্কের অর্থ পেতে পারেন- সেটি।

আয়ের উপর নির্ভর করে ২০০ থেকে ১ হাজার ৫০ ডলার পর্যন্ত অর্থ পাবেন বাসিন্দারা। বার্ষিক আয়, ট্যাক্স ফাইলিং স্ট্যাটাস এবং ডিপেন্ডেন্টেস কতোজন- এসবের উপর ভিত্তি করে এই অর্থ পাবেন বাসিন্দারা।

সুনির্দিষ্ট করে বলতে গেলে, অর্থ প্রাপ্তির পরিমান ক্যালিফোর্নিয়া অ্যাডজাস্টমেন্ট গ্রস ইনকামে দাখিল করা ২০২০ সালের ট্যাক্স ফর্মের উপর নির্ভর করবে।

তবে ২০২০ সালের থেকে ২ বছরে যদি আয়ের পরিমাণ অনেকাংশে কমে যায়, সেক্ষেত্রে পেমেন্টের পরিমাণ কী একই থাকবে নাকি বাড়তে পারে?

এই প্রশ্নের উত্তরে দ্য ক্যালিফোর্নিয়া ফ্র‍্যাঞ্চাইজি ট্যাক্স বোর্ড জানায়, দুই বছরে আয় কমে গেলেও পেমেন্টের অর্থ বাড়ার সুযোগ নেই। পেমেন্ট ২০২০ সালের ট্যাক্স ফাইলিং এর উপর নির্ভর করেই প্রদান করা হবে।

এক্ষেত্রে সুস্পষ্ট যে ২০২০ সালের থেকে যদি কারো অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে যায়, তাহলেও বাড়তি অর্থ পাওয়ার কোনো সুযোগ নেই। একই সাথে আপিল করারও কোনো সুযোগ নেই।

আইনপ্রণেতারা জানান প্রায় ২০ মিলিয়ন বাসিন্দা এই পেমেন্ট পাবেন। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে এই অর্থ দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত