আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

চীন হামলা চালালে তাইওয়ানকে আমেরিকা রক্ষা করবে বলে রোববার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

সিবিএস সিক্সটি মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, যদি তাইওয়ানের ওপর অপ্রত্যাশিত কোনো হামলা আসে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে।

সিবিএস সিক্সটি মিনিটসকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল বাইডেন বলেন, ‘এক চীন নীতি রয়েছে। স্বাধীনতার বিষয়ে তাইওয়ানের নিজস্ব বক্তব্য রয়েছে। আমরা তাদের স্বাধীনতায় উৎসাহ দিচ্ছি না। এটা তাদের সিদ্ধান্ত।’

গত মে মাসেও একইভাবে তাইওয়ানের পাশে থাকার কথা বলেছিলেন বাইডেন। তিনি সে সময় বলেছিলেন, হামলা হলে তাইওয়ানের পাশে মার্কিন সেনাবাহিনী থাকবে। এরপর হোয়াইট হাউজ বলেছে, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি নীতির কোনো পরিবর্তন হবে না।

এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা খাতে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে সম্মত হয়েছে।

গত আগস্টে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে।

এই সফরের পর বেইজিং তাইওয়ানের চারপাশে পাঁচ দিনের সামরিক অবরোধ জারি করেছে।

আমেরিকার দাবি, তারা তাইওয়ানের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে বেইজিং বিষয়টি নিশ্চিত করেনি। তাইওয়ানও চীনের ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি জানিয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত