আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দাহ্য পদার্থ ছড়িয়ে ২ দমকলকর্মীসহ অসুস্থ ৯

দাহ্য পদার্থ ছড়িয়ে ২ দমকলকর্মীসহ অসুস্থ ৯

ছবি: এলএবাংলাটাইমস

কন্টেইনার রিসাইক্লিং সেন্টার থেকে দাহ্য পদার্থ ছড়িয়ে ৭ জন সাধারণ নাগরিক ও দুইজন দমকলকর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

জুরুপা ভ্যালির ভায়া ক্যারোর ২২০০ ব্লকের কাছে এক ভবনে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১০ টা ১৫ মিনিটে খবর পেয়ে সেখানে উপস্থিত হয় দাহ্য পদার্থ নিয়ন্ত্রণকারী দলটি।

উদ্ধারকারী দলটি ঘটনাস্থলে এসে একজনকে মাটিতে লুটানো অবস্থায় উদ্ধার করে এবং জানতে পারে ভবনে বিপদজনক দাহ্য পদার্থ ছড়িয়ে গেছে।

রিভারসাইড কাউন্টি ফায়ার ব্যাটেলিয়ন প্রধান অ্যান্ড্রু কিবি জানান, অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর আরও ৬ জনকে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থা অজানা।

তিনি জানান, অগ্নি নির্বাপক দলটি রিসাইক্লিং সেন্টারে ঢুকে এক কোণায় কন্টেইনারে বিষাক্ত দাহ্য পদার্থ পড়ে থাকতে দেখে। পরীক্ষার পর সেখানে বিষাক্ত ক্ষতিকর পদার্থের উপস্থিতি শনাক্ত হয়।

কিবি জানান, এই বিষাক্ত পদার্থ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে রেসপিরেটোরি সমস্যা দেখা দিতে পারে। তিনি জানান কর্মীরা বিষাক্ত ক্যামিকেল কন্টেইনারের মুখ খোলার পর সেটি ছড়িয়ে পড়ে ও অনেকের নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে যায়। এতে এরা অসুস্থ হয়ে পড়েন।

বিষাক্ত এই ক্যামিকেলের কারণে দুইজন অগ্নি নির্বাপক কর্মীও অসুস্থ হয়ে পড়েছেন।

কিবি জানিয়েছেন, এখন জনসাধারণের কোনোরকম ক্ষতির সম্ভাবনা নেই। বিষাক্ত এই ক্যামিকেলটি শুধু ব্যবস্থাপ্রতিষ্ঠানেই ছড়িয়েছে, বাইরে কোথাও ছড়ায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত