আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বুধবার পর্যন্ত বজায় থাকবে ক্যালিফোর্নিয়ার দাবদাহ

বুধবার পর্যন্ত বজায় থাকবে ক্যালিফোর্নিয়ার দাবদাহ

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আবারও শুরু হতে যাচ্ছে দাবদাহ। ইতোমধ্যে লস এঞ্জেলেসবাসী দাবদাহ বেশ ভালোই অনুভব করতে পারছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) লস এঞ্জেলেস কর্তৃপক্ষ বেশ কয়েকটি কুলিং সেন্টার পুনরায় সচল করে দিয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বুধবার বিকাল নাগাদ লস এঞ্জেলেস এবং ভেনচুরা ইন্টেরিয়র কোস্ট এবং ভ্যালিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২০ ডিগ্রী বেশি থাকবে।

লস এঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড ও সান বার্নার্ডিনো কাউন্টির বেশকিছু অঞ্চলে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এক্সেসিভ হিট ওয়ার্নিং জারি করা হয়েছে।

লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট ইতোমধ্যে বিনোদন কেন্দ্র ও পার্কে কুলিং সেন্টার স্থাপন করেছে। লস এঞ্জেলেসের ৪৭০০ হন্ডুরাস স্ট্রিটের ফ্রেড রবার্টস বিনোদন কেন্দ্রে এবং প্যানারোমা সিটির ৮৮০১ কেস্টার অ্যাভিনিউ এর বিনোদন কেন্দ্র মিড ভ্যালি সিনিয়র সেন্টারে কুলিং সেন্টার স্থাপন করেছে কর্তৃপক্ষ।

সিটির ওয়েবসাইট সূত্র জানায়, বুধবার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত কুলিং সেন্টার চালু থাকবে।

এছাড়া লস এঞ্জেলেস কুলিং সেন্টার সম্পর্কিত অন্যান্য তথ্য 3-1-1 বা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস ইতোমধ্যে বাসিন্দাদের দাবদাহজনিত সতর্কতা জারি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বাড়তি থাকলেও এই মাসের শুরুর দিকের তাপমাত্রা থেকে এই সপ্তাহের তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রী বেশি ঠান্ডা থাকবে।

বুধবার অথবা বৃহস্পতিবার তাপমাত্রা সহনীয় মাত্রায় এলেও সপ্তাহ শেষে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত