আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সিংহের হামলায় আহত শিশু, বন্ধ হচ্ছে পার্ক

সিংহের হামলায় আহত শিশু, বন্ধ হচ্ছে পার্ক

ছবি: এলএবাংলাটাইমস

পিকো ক্যানইয়ন পার্কে সোমবার (২৬ সেপ্টেম্বর) এক পাহাড়ি সিংহের হামলায় আহত হয় ৭ বছরের ১ শিশু। এরপরই পার্কটি জনসাধারণের প্রবেশের জন্য বন্ধ বলে ঘোষণা করেছে ওয়াইল্ডলাইফ কর্মকর্তারা।

জনসতর্কতা জারি করে কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বিপদজনক পাহাড়ি সিংহ অত্র অঞ্চলে অবস্থান করায় পার্কটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পার্কস অ্যান্ড রিক্রিয়েশন জানায়, মঙ্গলবার থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সান্তা ক্লারিতার কাছে স্টিভেনসন র‍্যাঞ্চে অবস্থিত পার্কটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

এদিকে সিংহের আক্রমণের কবলে পড়ে আহত শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ৷ সেই সাথে ঘটনাটির তদন্ত করছে ফিশ অ্যান্ড ওয়াল্ডলাইফ কর্তৃপক্ষ।

ওয়াইল্ডলাইফ কর্মকর্তারা জানান, পাহাড়ি সিংহ মূলত মানুষের সামনে আসে না এবং মানুষকে আক্রমণ করে না। তবুও সাম্প্রতিক সময়ে অনেকেই সিংহের হামলার শিকার হচ্ছে।

কেউ যদি পাহাড়ি সিংহের কবলে পড়েন, তবে কী করা যায়- সেই বিষয়ে সতর্কতা প্রকাশ করেছে বন কর্তৃপক্ষ।

১) একা একা সাইক্লিং বা জগিং করা যাবে না। এছাড়া সন্ধ্যার পর বা রাতের বেলা এসব কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

২) ট্রেইলে সতর্ক থাকতে হবে।

৩) শিশু ও পোষাপ্রাণীদের প্রতি বিশেষ খেয়াল রাখা।

৪) পাহাড়ি সিংহের মুখোমুখি হয়ে গেলে সেটিকে আক্রমণ না করে পালিয়ে যাওয়ার রাস্তা করে দেওয়া।

৫) পাহাড়ি সিংহের উপস্থিতি পেয়ে দৌঁড়ে না পালানো।

৬) পিছনে না ঘুরে শান্তভাবে সেটির মোকাবিলা করা ও উচ্চশব্দ করা।

কেউ যদি পাহাড়ি সিংহের উপস্থিতি শনাক্ত করতে পারে তবে ৯১১- এ কল দিতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত