আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় নতুন আইন: মুছে ফেলা যাবে ক্রিমিনাল রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় নতুন আইন: মুছে ফেলা যাবে ক্রিমিনাল রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা তাদের পূর্বের গ্রেফতার ও কারাবাসের অফিশিয়াল রেকর্ড মুছে ফেলার সুযোগ পাচ্ছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এই সংক্রান্ত এক আইন পাশ হয়েছে।

২৭ সেপ্টেম্বর বিলটি স্বাক্ষর করেছেন গভর্নর গেভিন নিউসাম। এর আগে এই বিলটি প্রস্তাবনা করেন স্টেট সিনেটর মারিয়া এলেনা ডুরাযো। বিলটি এসবি ৭৩১ নামে পরিচিত।

নতুন এই আইন অনুসারে, ক্যালিফোর্নিয়ার যে কোনো ব্যক্তি যদি পূর্বে কোনো অপরাধ করে পূর্ণ শাস্তি ভোগ করে এবং এর পরের চার বছর পুনরায় আইনি কোনো ঝামেলায় না জড়ায়, তবে তার অপরাধসংক্রান্ত সকল তথ্য মুছে ফেলার সুযোগ পাবে।

কেউ শাস্তি ভোগ না করলেও যদি গেফতার হয়, তবে সেই অভিযোগের রেকর্ডও মুছে ফেলা যাবে। তবে যারা সেক্স অফেন্ডার কিংবা সিরিয়াল কিলার, তারা সুবিধা পাবেন না। তবে অপরাধসংক্রান্ত সকল তথ্য কর্তৃপক্ষ রেকর্ড রাখবে।

২০২৩ সালের জুলাই মাসের ১ তারিখ থেকে নতুন এই আইনটি কার্যকর হবে। নতুন আইন পাশ হলে লাখো বাসিন্দা চাকরি, বাসস্থান, শিক্ষার সুযোগ পাবেন।

নতুন আইন কার্যকর হলে ২ লাখ ২৫ হাজার জনের পূর্বের রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে এবং ১০ লাখ মানুষ বিচারকের কাছে আবেদনের সুযোগ পাবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত