আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ক্যালিফোর্নিয়ায় ফুটবল ম্যাচ চলাকালীন গুলি, আহত ১

ক্যালিফোর্নিয়ায় ফুটবল ম্যাচ চলাকালীন গুলি, আহত ১

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার অন্টারিওতে ইয়ুথ ফুটবল চলাকালে বন্দুক হামলায় গুরুতর আহত হয়েছেন ১ ব্যক্তি। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অন্টারিও পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিটে কলোনি হাই স্কুল মাঠে খেলাচলাকালীন সময়ে দুর্ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর হামলাকারী ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে হামলাকারীর কোনো বৃত্তান্ত পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ম্যাচটি স্কুল কর্তৃপক্ষ আয়োজন করেনি। হামলার শিকার ব্যক্তিটি কোচ বা দর্শক কী না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

কী কারণে ওই ব্যক্তিকে গুলি ছোঁড়া হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানা সম্ভব হয়নি। পুলিশ টুইটারে জানায় ওই ব্যক্তিকে উদ্দেশ্য করেই হামলাটি করা হয়েছে এবং এটি পূর্বপরিকল্পিত।

অন্টারিও পিডি অফিসার সেকুইয়া পেটন জানান যে হামলার সাথে ঠিক কয়জন জড়িত তা এখনো জানা সম্ভব হয়নি এবং হামলার উদ্দেশ্যও স্পষ্ট নয়।

এই বন্দুক হামলায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে উপস্থিত বেশ কিছু দর্শক ঘটনার পর থেকে ট্রমায় রয়েছেন বলে জানা যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত