আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ক্যালিফোর্নিয়ায় ৬ খুনের সাথে যুক্ত এক সিরিয়াল কিলার, খুঁজছে পুলিশ

ক্যালিফোর্নিয়ায় ৬ খুনের সাথে যুক্ত এক সিরিয়াল কিলার, খুঁজছে পুলিশ

ছবি: এলএবাংলাটাইমস

২০২১ সালের এপ্রিল মাসের পর থেকে এখন পর্যন্ত ৬ জন নিরীহ মানুষকে হত্যার অভিযোগে এক সিরিয়াল কিলারকে খুঁজছে ক্যালিফোর্নিয়ার স্টকটন পুলিশ।

পুলিশ জানিয়েছে, হত্যার শিকার ছয়জনের বয়স ২১ থেকে ৫৪ বছরের মধ্যে এবং এরা সবাই পুরুষ। তাদের ছয়জনকেই গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিটি খুনের ঘটনা ঘটেছে রাত অথবা ভোর সকালে।

পুলিশ হত্যাকাণ্ড সম্পর্কে বেশি তথ্য প্রকাশ করেনি। জুলাই মাসের ৮ তারিখ ১২টা ৩১ মিনিটে ৩৫ বছর বয়েসী একজন খুন হোন, আগস্টের ১১ তারিখ ৯টা ৪৯ মিনিটে ৪৩ বছর বয়েসী এক ব্যক্তি খুন হোন, ৩০ আগস্ট ভোর ৬টা ৪১ মিনিটে ২১ বছর বয়েসী যুবক খুন হোন, ২১ সেপ্টেম্বর ভোর ৪টা ২৭ মিনিটে ৫২ বছর বয়েসী একজন খুন হোন এবং সর্বশেষ সেপ্টেম্বরের ২৭ তারিখ ১টা ৫৩ মিনিটে ৫৪ বছর বয়েসী একজন খুন হোন।

পুলিশ যখন হত্যাকাণ্ডগুলোর তদন্ত শুরু করে তখন ২০২১ সালে দুইটি খুনের সাথে এগুলোর যোগসূত্র খুঁজে পায়। এর মধ্যে একটি খুন বে এরিয়াতে সংগঠিত হয়েছে।

পুলিশ জানায়, ২০২১ সালের এপ্রিলের ১৬ তারিখ রাত ৩টা ২০ মিনিটে এক নারীকে গুলি করা হয় তবে তিনি প্রাণে বেঁচে যান। আর অকল্যান্ডে এপ্রিলের ১০ তারিখ ৪০ বছর বয়েসী আরেক ব্যক্তিকেও গুলি করা হয়।

ইতোমধ্যে এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত সিরিয়াল কিলার একজনকে খুঁজছে পুলিশ। কিলার সম্পর্কে কেউ তথ্য দিতে পারলে ৭৫ হাজার ডলার পুরষ্কারের ঘোষণা দিয়েছে সিটি অব স্টোকটন। আর স্টোকটন ক্রাইম স্টপার আরও ১০ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত