আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৪ জনের মৃতদেহ উদ্ধার

ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৪ জনের মৃতদেহ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অস্ত্রের মুখে অপহৃত চারজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মার্সেড কাউন্টির শেরিফ বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য প্রকাশ করেছে।

এর আগে বুধবার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অস্ত্রের মুখে একটি মেয়ে শিশু, তার বাবা- মা ও আরেক আত্মীয়কে অপহরণ করে জেসুস সালগাডো (৪৮) নামের একজন ব্যক্তি।

অপহরণের পরদিনই জেসুস সালগাডো আত্মহত্যার চেষ্টা করেন। তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশি জিম্মায় নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর হলেও পুলিশের সাথে কথা বলতে পারছেন।

মার্সেড কাউন্টি শেরিফ ভার্ন র‍্যাংকি জানান চারজনের মৃতদেহই কাছাকাছি অবস্থানে পাওয়া গেছে। তবে তারা ঠিক কীভাবে হত্যার শিকার হয়েছেন তা জানা যায়নি।

মৃত চারজন হলেন ৮ মাস বয়েসী শিশু আরুহি ধেরি, শিশুর মা জাসলেন কৌর (২৭), শিশুটির বাবা জাসদ্বীপ সিং (৩৬) এবং শিশুটির চাচা আমানদ্বীপ সিং (৩৯)।

ঠিক কোন কারণে তারা অপহরণের শিকার হয়েছেন সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেনের কারণে এই ঘটনা ঘটেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত