আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৩১ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৩১ লাখ কোটি ডলার

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৩১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। এদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে সর্বোচ্চ করেছে। এতে অর্থনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ এ তথ্য প্রকাশ করলো। 

ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণের পরিমাণ ৩১ দশমিক এক লাখ কোটি ডলার ছাড়িয়েছে। চলতি বছরের জুলাই মাসে কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) ধারণা করে, এই বছরের শেষ নাগাদ মার্কিন ফেডারেল ঋণ জিডিপির ৯৮ শতাংশের সমান হবে।

সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ ৩১ লাখ কোটি ডলারের কাছাকাছি দাঁড়ায়। করোনা সম্পর্কিত ফেডারেল ব্যয় ধীর হওয়ার পরও ঋণের এমন পরিসংখ্যান দেখা যায়।

করোনা মহামারি শুরুর পর দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম ধীর হয়ে যায়। পাশাপাশি বেড়ে যায় ফেডারেল ব্যয়। সে সময় সরকার রেকর্ড তিন দশমিক এক লাখ কোটি ডলার ব্যয় করে, যা রাজস্ব আয়ের চেয়েও বেশি। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ ৩০ লাখ কোটি ডলার ছাড়ায়। মূলত করোনা মহামারি মোকাবিলা করতে দেশটির সরকারি ঋণের পরিমাণ বেড়েছে। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটি আক্রমণাত্মক ব্যয়নীতি প্রয়োগ করে। ২০১৯ সালের পর যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে সাত লাখ কোটি ডলারের বেশি। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত