আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ইউক্রেনকে ৬২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে ৬২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিম্রাস) লঞ্চারসহ অতিরিক্ত অস্ত্রের জন্য ইউক্রেনকে ৬২ কোটি ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপে যুদ্ধ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছে রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে মুক্ত করতে দেশটির দক্ষিণ এবং পূর্ব দিকে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (৪ অক্টোবর) তার ইউক্রেনের প্রতিপক্ষ ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন।

জেলেনস্কি জানান, তার বাহিনী দ্রুত এবং শক্তিশালী বিজয় লাভ করছে। রুশ অধিকৃত কিছু গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট কেমালা হ্যারিসের আহ্বানে যোগদানকারী বাইডেন কিয়েভের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থনের উপর জোর দেন।

হোয়াইট হাউস জানায়, বাইডেন রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করতে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। বিদ্যমান মার্কিন সামরিক মজুদ থেকে অবিলম্বে অস্ত্রগুলো ইউক্রেনে পাঠানো হবে। এই লটে আরও চারটি হিম্রাস নির্ভুল রকেট লঞ্চার, ৭৫ হাজার রাউন্ড গোলাবারুদসহ ৩২টি হাউইটজার, ২০০টি মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড (এমআরএপি) যান এবং ক্লেমোর অ্যান্টি-পারসনেল মাইন অন্তর্ভুক্ত থাকবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত