আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ডাকাতের হাতে নিহত লিকার স্টোরের কর্মী

ডাকাতের হাতে নিহত লিকার স্টোরের কর্মী

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হাইল্যান্ড পার্কের এক মদের দোকানে ডাকাতি থামানোর চেষ্টার সময় ডাকাতের হাতে কর্মীর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, টিনএইজ বয়েসী একটি গ্রুপ বিয়ার ছিনিয়ে নিতে পানশালায় প্রবেশ করে। পানশালার ওই কর্মী বাধা দিলে তার মাথায় আঘাত করে পালিয়ে যায় দলটি। পরে হাসপাতালে নেওয়ার পর ওই কর্মীর মৃত্যু হয়।

লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফিগুইরোয়া স্ট্রিট অ্যান্ড ই অ্যাভিনিউ এর টনি মার্কেটে এই হামলা ঘটে।

মৃত ওই কর্মীর নাম স্টিভেন রায়েস (৬৯)। তার স্টোরে চারজন হামলা চালায়। দৌঁড়ে পালানোর সময় রায়েস তাদের ধাওয়া করলে একজন তার মাথায় আঘাত করে। রায়েসকে হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীতে তার মৃত্যু হয়।

রায়েসের বাবা নেলা রায়েস জানান যে তার বাবা ভালো জীবনের আশায় ফিলিপাইন থেকে আমেরিকায় আসে। তিনি কর্মঠ ও সৎ ছিলেন।

রায়েসের পরিবারকে সাহায্যের জন্য গোফাউন্ডমি পেইজ খোলা হয়েছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট চারজনকে খুঁজছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত