আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় এবার ব্যালটে থাকছে ৭ প্রস্তাবনা বিল

ক্যালিফোর্নিয়ায় এবার ব্যালটে থাকছে ৭ প্রস্তাবনা বিল

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন নভেম্বর মাসের ৮ তারিখ সাধারণ নির্বাচনে ক্যালিফোর্নিয়াবাসীকে সাতটি প্রস্তাবনা ভোট দিতে হবে।

এবারের প্রস্তাবনা ভোটের বিষয়বস্তু হচ্ছে গর্ভপাত, স্পোর্টস বেটিং এবং পরিবেশগত কার্যক্রম। সেই সাথে আছে কিডনি ডায়ালাইসিস ক্লিনিক, আর্ট ও মিউজিক এবং সুগন্ধী তামাক বিক্রি। নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে তামাকের উপর নিষেধাজ্ঞা পিছিয়ে দেওয়া হয়।

এবারের প্রস্তাবনা ভোটের মূল বিষয়গুলোর বিস্তারিত-

প্রস্তাবনা ১

ক্যালিফোর্নিয়ায় গর্ভপাত আইনিভাবে বৈধ হলেও এই প্রস্তাবনায় উল্লেখ থাকবে যে রাজ্য কখনোই কারো গর্ভপাতের ইচ্ছা বা অনিচ্ছার বিরুদ্ধে জোর করতে পারবে না।

প্রস্তাবনা ২৭

বর্তমান আইন অনুসারে ক্যালিফোর্নিয়ায় বৈধভাবে খেলার উপর বেটিং করা নিষিদ্ধ। তবে প্রস্তাবনা ২৭ পাশ হলে ন্যাটিভ আমেরিকান ট্রাইবস এবং গ্যাম্বলিং কোম্পানিগুলোর মাধ্যমে অনলাইন বেটিং বৈধ করা যাবে।

প্রস্তাবনা ২৮

প্রতিটি পাবলিক স্কুলে আর্টস এবং মিউজিক প্রোগ্রাম এর ব্যবস্থা করা। তবে এতে ট্যাক্সপেয়ারদের বাড়তি খরচ হবে না।

প্রস্তাবনা ২৯

ডায়ালাইসিস ক্লিনিকের সেবা এবং পরিচ্ছন্নতার মান উন্নত করতে নতুন কর্মী নিয়োগের মতো বেশকিছু প্রস্তাবনা রাখা হয়েছে।

প্রস্তাবনা ৩০

এই প্রস্তাবনার আওতায় ধনী বাসিন্দা যাদের বার্ষিক আয় ২ মিলিয়নের বেশি, তাদের জন্য ইনকাম ট্যাক্স ১ দশমিক ৭৫ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাবনা ৩১

এই প্রস্তাবনার আওতায় ভোটাররা নির্ধারণ করবে যে তারা সুগন্ধী তামাকদ্রব্য নিষিদ্ধ করতে চায় কী না, সেটি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত