আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ১২

নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ১২

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার পমোনাতে গাড়িচাপায় ১ ব্যক্তির মৃত্যু হয়েছে ও আরও ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) এক নারী নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাকো স্ট্যান্ডের উপর তুলে দেয়। এতে এই হতাহতের ঘটনাটি ঘটে।

গাড়ি চাপা দেওয়ার পর ওই নারী গাড়ি রেখে পালিয়ে গেলেও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পমোনা পুলিশ জানায়, ডব্লিউ হল্ট অ্যাভিনিউ অ্যান্ড ডুডলি স্ট্রিটের কাছে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ি চালায় ১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১২ জন মৃদু থেকে গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, আহত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে গাড়ির ধাক্কায় ট্যাকো স্ট্যান্ডটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। পাশে রাখা একটি গাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরিক্ত গতি কিংবা নেশাজাতদ্রব্য সেবন দুর্ঘটনার কারণ কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত