আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লং বিচে ছুরিকাঘাতে মৃত ১, আহত আরও ৩

লং বিচে ছুরিকাঘাতে মৃত ১, আহত আরও ৩

ছবি: এলএবাংলাটাইমস

লং বিচে সোমবার (১৭ অক্টোবর) সকালে একাধিক স্থানে ছুরি হামলার ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩ জন আহত হয়েছেন।

লং বিচ পুলিশ ডিপার্টমেন্ট জানায়, এই ছুরি হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিটি হামলার জন্য এই ব্যক্তি দায়ী।

পুলিশ জানায়, সকাল ৫টা ৩০ মিনিটে আটলান্টিক অ্যাভিনিউ- এর ১১০০ ব্লকে ৫টা ৩০ মিনিটে আহত অবস্থায় একজন নারীকে উদ্ধার করে পুলিশ। তার গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে তার মৃত্যু হয়।

এর প্রায় কয়েক ঘণ্টা পরে আরেকটি হামলার খবর আসে পুলিশের কাছে। সেখানে যেয়ে আরও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

লস বিচ পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, হামলার সাথে সম্পৃক্ততার অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিটি হামলার পিছনে একই ব্যক্তি দায়ী।

পুলিশ জানায়, সকাল ৬টা ৩০ মিনিটে অলিভ স্ট্রিটের ৭০০ ব্লকের কাছে আহত আরেক ব্যক্তিকে উদ্ধার করে। এরপর ৭টা ৫ মিনিটের দিকে আরও দুইজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে এদের কারোর শারীরিক অবস্থাই গুরুতর নয়।

পুলিশ জানায়, সর্বশেষ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে ছুরিসহ আটক করা হয়। তার নাম ইয়োহেন শার্প (২১)। তাকে আপাতত দুই মিলিয়ন ডলারের জামিনে আটক রাখা হয়েছে। এখনও পর্যন্ত হামলার কারণ জানা সম্ভব হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত