আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেসে শেখ রাসেল দিবস পালন

লস এঞ্জেলেসে শেখ রাসেল দিবস পালন

লসএঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল-এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করে। 

বাংলাদেশ কমিউনিটি ও কনস্যুলেটের সদস্যসহ কনসাল জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর দিবসটি উপলক্ষ্যে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এর বাণী পাঠ করাহয়। অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনীর উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও শিশুকিশোরদের অংশগ্রহণে শেখ রাসেল-এর উপর চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি শহিদ শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট এর কালোরাতে নিহত জাতির পিতার পরিবারের সদস্যসহ সকল শহিদ-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল সম্পর্কে সংক্ষেপে আলোচনাকালে বলেন যে, শেখ রাসেল-এর মহানুভবতা ও অত্যন্ত বিনয়ী স্বভাবের জন্য তিনি সকলের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শহিদ শেখ রাসেল আজ আমাদের মাঝে না থাকলেও তিনি বিশ্বে অধিকার বঞ্চিত শিশুদের জন্য অনুপ্রেরণার প্রতীক ও মানবিক সত্তা হিসাবে সবার মাঝে বেঁচে আছেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সকল শিশু-কিশোর শেখ রাসেলের মানবিক গুনাবলী থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে সু-নাগরিক হিসাবে প্রতিষ্ঠা করতে এবং দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে সক্ষম হবে। আর কোন শিশু যেন শেখ রাসেলের মত নির্মম নৃশংসতার শিকার না হয় এবং সকল শিশুকিশোরদের স্বাভাবিক বিকাশ ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠা নিশ্চিতকল্পে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজকরার জন্য তিনি আহবান জানান।

 

 এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত