আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পল

লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পল

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন পল ক্রেকোরিয়ান। মঙ্গলবার (১৮ অক্টোবর) এই ঘোষণাটি আসে।

এর আগে বর্ণবাদী মন্তব্যের জেরে সাবেক প্রেসিডেন্ট নুরি মার্টিনেজসহ আরও দুই কাউন্সিলম্যান পদত্যাগ করেন।

ভার্চুয়াল মিটিঙে ভোটাভুটির মাধ্যমে পল ক্রেকোরিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হোন। দশজন ভোটাভুটিতে অংশ নেন।

ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান মিচ ও'ফ্যারেল জানান, পল ক্রেকোরিয়ান প্রথম আর্মেনিয়ান আমেরিকান হিসেবে কাউন্সিল প্রেসিডেন্ট নির্বাচিত হোন।

ও'ফ্যারেল জানান যে, ক্রেকোরিয়ান একজন দক্ষ কাউন্সিল প্রেসিডেন্ট হবেন বলে আশা করা যাচ্ছে এবং উনার দক্ষতা লস এঞ্জেলেসের জন্য সুফল বয়ে আনবে।

এদিকে কাউন্সিল প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্রোকেরিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন মেয়র এরিক গারসেটি।

এর আগে লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন মার্টিনেজ। কাউন্সিলম্যান কেভিন ডি লিওন এবং তাঁর মধ্যকার একটি অডিও ফাঁস হওয়ার ২৪ ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন মার্টিনেজ।

কেভিন ডি লিওন এবং নুরি মার্টিনেজের ফাঁস হওয়া অডিওতে তাদের বর্ণবাদী মন্তব্য করতে শোনা যায়। এর জেরেই সমালোচনার মুখে পদত্যাগ করেছেন নুরি মার্টিনেজ।

সোমবার (১০ অক্টোবর) সকালে প্রকাশিত বিবৃতিতে নুরি মার্টিনেজ তাঁর কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান যে তিনি যে মন্তব্য করেছেন সেটির জন্য কোনো সাফাই চলে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত