আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেসে অতর্কিত ছুরি হামলা: আহত নারী, পোষা কুকুরের মৃত্যু

লস এঞ্জেলেসে অতর্কিত ছুরি হামলা: আহত নারী, পোষা কুকুরের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে ছুরি নিয়ে এক আততায়ীর অতর্কিত হামলায় একজন নারী গুরুতর আহত হয়েছেন এবং তার পোষা কুকুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সাউথ ভিক্টোরিয়া অ্যাভিনিউ এর ১২০০ ব্লকে মধ্যরাতে হামলাটি ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট অফিসার লোমেলি জানান, ঘটনাস্থলে এসে পুলিশ ২৩ বছর বয়েসী এক যুবককে চাপাতিসহ উদ্ধার করে।

লোমেলি জানান, হামলায় আহত অবস্থায় ৪৩ বছর বয়েসী এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক অবস্থা কেমন এই মুহুর্তে তা বলা সম্ভব হচ্ছে না।

এদিকে চাপাতি হামলায় আহত নারীর পোষা কুকুরের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, কোনোরকম উস্কানি ছাড়াই ওই নারীর উপর হামলা চালায় যুবক।

লোমেলি জানান যে হামলার দায়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে ও হত্যাচেষ্টা দায়ের করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত