আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণা চালাবেন ওবামা

ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণা চালাবেন ওবামা

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন সংবিধান এবং সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ মধ্যবর্তী নির্বাচন। ক্ষমতা ধরে রাখার পাশাপাশি কংগ্রেসে নিজেদের নিয়ন্ত্রণ এবং জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম মাধ্যম এই নির্বাচন।

আগামী ৮ নভেম্বরের এ নির্বাচন ঘিরে এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজনীতির মাঠ। সময় যতই ঘনিয়ে আসছে, ততই যেন নিজেদের প্রমাণে ব্যস্ত হয়ে পড়ছে ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান শিবির।

এ নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটদের হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জর্জিয়া, মিশিগান ও উইসকনসিন রাজ্য প্রচারণা চালাবেন বলে জানা গেছে। নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

কংগ্রেসের দুই কক্ষেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটরা। অন্যদিকে, বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে পারে ক্ষমতাসীনরা, আর সে ক্ষেত্রে মেয়াদকালের বাকি দুই বছর বাইডেন প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারেন রিপাবলিকানরা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত