আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দাবদাহে মানুষের মৃত্যু ৬৮ শতাংশ বেড়েছে

দাবদাহে মানুষের মৃত্যু ৬৮ শতাংশ বেড়েছে

ছবি: এলএবাংলাটাইমস

ল্যানসেটের নতুন গবেষণায় বলা হয়েছে, ২০২১২০২২ সালে চরম আবহাওয়া প্রতিটি মহাদেশজুড়ে ধ্বংসযজ্ঞের কারণ হয়ে দাঁড়ায়, যেখানে প্রতিটি দেশ করোনা মহামারির প্রভাবের সঙ্গে লড়াই করে যাচ্ছে। এতে আরও বলা হয়, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, পশ্চিম ইউরোপ, মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ সুদানে বন্যার কারণে হাজার হাজার মানুষ মারা গেছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কোটি কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

গবেষণায় বলা হয়, তাপমাত্রা ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন সুস্বাস্থ্যের প্রতিটি স্তম্ভকে ক্রমশ দুর্বল করছে এবং বর্তমান করোনা মহামারি ও ভূরাজনৈতিক সংঘাত স্বাস্থ্যের ওপর প্রভাবকে আরও জটিল করে তুলছে। দাবদাহের কারণে স্বাস্থ্যগত ক্ষতি বাড়ছে, মানসিকস্বাস্থ্যকে প্রভাবিত করছে, কাজ ও ব্যায়াম করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, প্রচণ্ড তাপমাত্রায় দুর্ভোগ পোহানো মানুষের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলে। এটি হৃদ্‌রোগ ও শ্বাসযন্ত্রের সমস্যার মতো নানা রোগের কারণ হয়। হিটস্ট্রোক, প্রতিকূল গর্ভাবস্থা, ঘুমের সময়ের ক্ষতি এবং দুর্বল মানসিকস্বাস্থ্য ও আঘাতজনিত মৃত্যুর ঝুঁকি বাড়ায়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত