আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেসে নৈশপার্টিতে বন্দুক হামলা: মৃত ২, আহত ২

লস এঞ্জেলেসে নৈশপার্টিতে বন্দুক হামলা: মৃত ২, আহত ২

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের কোভিনার একটি বাড়িতে হ্যালোইন পার্টি চলাকালীন বন্দুক হামলায় ২ জনের মৃত্যু হয়েছে ও আরও দুইজন আহত হয়েছেন।

রবিবার (৩০ অক্টোবর) রাতে এই হামলাটি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, রাত ১২টা ৩০ মিনিটের একটু আগে ইস্ট বেকব্রুকের ১৭০০০ স্ট্রিটের কাছে হামলাটি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে শেরিফ অফিস জানায়, ঘটনাস্থলে এসে পুলিশ চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। মৃত দুইজনই পুরুষ।

মৃতদের নাম তৎক্ষনাৎ প্রকাশ করা হয়নি। আর আহত ২জনের শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি।

শেরিফ অফিস জানায়, তদন্তকারী দল ঘটনাস্থল তদন্ত করে জানায় হামলার স্থানে পার্টি হচ্ছিল। এর মধ্যে হুট করেই একজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোঁড়ে। এতে এই হতাহত হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত