আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শিশুকন্যা হত্যার দায়ে আটক পিতা ও তার প্রেমিকা

শিশুকন্যা হত্যার দায়ে আটক পিতা ও তার প্রেমিকা

ছবি: এলএবাংলাটাইমস

অ্যাপল ভ্যালিতে ৪ বছর বয়েসী মেয়েকে হত্যা করেছে শিশুটির পিতা ও তার প্রেমিকা।

স্যান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্রমতে, শিশুটির পিতা ইসাইয়াহ রাম্ফ (২৪) এবং তার প্রেমিকা চ্যারিটি স্টাফেইরি (২২) শারীরিকভাবে নির্যাতনের পর শিশুটিকে হত্যা করে। তাদের পুলিশি জিম্মায় নেওয়া হয়েছে।

কাউন্টি শেরিফ অফিস জানায়, ৯টা ৩৫ মিনিটের দিকে ফোনকলের মাধ্যমে ১ শিশুর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া বিষয়ক রিপোর্ট শুনে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মেয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এসময় শিশুটির গায়ে নির্যাতনের চিহ্নও প্রত্যক্ষ করে পুলিশ।

শিশুটিকে তৎক্ষনাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সবরকম চেষ্টা করেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

নির্যাতন করে শিশু হত্যার দায়ে শিশুর পিতা এবং তার প্রেমিকাকে আটক করেছে পুলিশ। দুইজনকে ৫ লাখ ডলার জামিনের বিপরীতে আটক রাখা হয়েছে।

এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। কারো কাছে এই হত্যা বিষয়ে কোনো তথ্য থাকলে 909-890-4908 নম্বরে কল করতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত