আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

হানিংটন পার্কে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু

হানিংটন পার্কে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

হানিংটন পার্কে দুইটি ছুরি নিয়ে হামলাকারী ১ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। রবিবার (৩০ অক্টোবর) ঘটনাটি হয় বলে জানায় কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, ৫টা ২৪ মিনিটের দিকে মালাবার স্ট্রিটে ৬৪০০ ব্লকের কাছে এক ব্যক্তি বন্দুক নিয়ে অবস্থান করছে বলে পুলিশের কাছে খবর আসে।

কর্তব্যরত অফিসাররা ঘটনাস্থলে আসলে ওই ব্যক্তি দুইটি ছুরি বের করে। পুলিশ সতর্ক অবস্থান নিয়ে ওই ব্যক্তির উপর গুলি ছুঁড়ে। তবে ঠিক কোনো অবস্থায় পুলিশ গুলি ছুঁড়ে তার বৃত্তান্ত জানা যায়নি।

শেরিফ অফিস সূত্র জানায়, একজন তাকে নিরস্ত্র করতে চেষ্টা করলেও আক্রমনাত্মক হয়ে যাওয়ার পর তিনজন অফিসার তাকে গুলি করে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় একজন অফিসার মৃদু আহত হয়েছেন। আর এই ঘটনার তদন্ত শুরু করেছে শেরিফ অফিস।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত