আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

আজ তরুণ উদ্যোক্তা আব্দুস সামাদের জন্মদিন

আজ তরুণ উদ্যোক্তা আব্দুস সামাদের জন্মদিন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে বসবাসরত ব্যবসায়ী, সমাজকর্মী ও গণমাধ্যম উদ্যোক্তা আব্দুস সামাদের আজ (বৃহস্পতিবার, ৩ নভেম্বর) জন্মদিন। তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা এলএ বাংলা টাইমসের প্রধান নির্বাহী ও এলএ বাংলা গ্রুপের কর্ণধার।

ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমী সামাদ যুক্তরাষ্ট্রের এল কামিনো কলেজ থেকে গণমাধ্যম বিষয়ে ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেসের (বাফলার) পিআরও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আব্দুস সামাদ বাফলার সদস্য হওয়ার পরই সংগঠনটিতে তার বেশ কিছু পদক্ষেপ প্রশংসিত হয়।

পরোপকারী হিসেবেই আব্দুস সামাদ সমধিক পরিচিত। তিনি দেশ-বিদেশের বেশকিছু সামাজিক দাতব্য প্রতিষ্ঠানের সাথে জড়িত। এছাড়া প্রতিষ্ঠা করেছেন জাহানারা তৈমুর ওয়েলফেয়ার ট্রাস্ট। এটি সমাজের অস্বচ্ছলদের সাধ্যমতো সাহায্য করে আসছে।

করোনাকালে কমিউনিটির বাসিন্দাদের নানাভাবে সাহায্য করে ভূয়সী প্রশংসা পেয়েছেন আব্দুস সামাদ। তিনি ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিলি করেছেন, পোস্টার সাঁটিয়েছেন। এছাড়া, তার প্রতিষ্ঠিত এলএ বাংলা টাইমস যেকোনো সাহায্যের জন্য চালু করেছিল সার্বক্ষণিক হট লাইন। লস এঞ্জেলেসের বাঙালি বাসিন্দারা এর মাধ্যমে সাহায্য পেয়েছেন। 

আব্দুস সামাদ সবসময়ই তরুণদের নিয়ে কাজ করতে আগ্রহী। আগামীর পৃথিবী তারাই বিনির্মাণ করবে বলে বিশ্বাস তার। রাষ্ট্রের সুনাগরিক হওয়া, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, পরিবেশ ও জলবায়ু সচেতনতা আমাদের নতুন পৃথিবী গড়তে সাহায্য করবে এমনটাই ভাবেন এই সফল ব্যক্তিত্ব। সামাদ মনে করেন সততা ও সকলের উন্নয়ন ভাবনা যে কাউকে সফলতার পথ দেখায়।

আব্দুস সামাদের নেতৃত্বে এলএ বাংলা টাইমস ওয়েব পোর্টালটি বাংলাদেশি কমিউনিটির কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ডিজিটাল কনটেন্ট তৈরি করে যাচ্ছে ইউটিউব-ভিত্তিক এলএবাংলা টিভি। সামাদ একজন সফল ব্যবসায়ী ও সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

শেয়ার করুন

পাঠকের মতামত