আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

“এলএ বাংলাটাইমস” এর বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান-লাইভ কনসার্ট

“এলএ বাংলাটাইমস” এর বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান-লাইভ কনসার্ট

আগামী ২২ শে নভেম্বর ২০১৫ তে লস এঞ্জেলেসের সর্বাধিক জনপ্রিয় অনলাইন পত্রিকা “এলএ বাংলাটাইমস” এর প্রথম
বছর পূর্তি উৎসব হতে যাচ্ছে। বিগত ২০১৪ সালের ০৯ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে “এলএ বাংলাটাইমস” যাত্রা শুরু করে। ঐ
দিন লস-এঞ্জেলেসের অলিম্পিক পুলিশ স্টেশনের অডিটরিয়মে এক অনুষ্ঠানে এর শুভ উদ্বোধন হয়। বিকাল ৪টায় অনুষ্ঠানের  প্রধান অতিথি স্থানীয় বাংলাদেশ কনসুলেটের কনসুলার লায়লা হোসেন ল্যাপটপে স্যুইচ টিপে স্ক্রীনে একটি খবর প্রদর্শনের মাধ্যমে “এলএ বাংলাটাইমস” এর শুভ উদ্বোধন করেন। সেদিনের উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাহিত্যিক ডা. কাজী নাসির উদ্দিন । এছাড়া সর্বস্তরের সাংবাদিক ও লেখক ছাড়াও লস এঞ্জেলেস কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সকলে পত্রিকার সাফল্য কামনা করে বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে পত্রিকার প্রেসিডেন্ট আব্দুস সামাদ নিরপেক্ষতা,সৎ সাংবাদিকতা ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি প্রকাশ করেছিলেন। এখনও পর্যন্ত তা সঠিক ভাবে মেনে চলছেন। কারন “এলএ বাংলাটাইমস”বিশ্বাস করে, কোন ব্যক্তি বা গোষ্ঠীর
তোষামোদি করে বা বানোয়াট সমালচনা করে, হলুদ সাংবাদিকতা করে কখনও জনগনের মনে ঠাই পাওয়া যায় না। এজন্য চাই নিষ্ঠা ও নিরপেক্ষতা । জনগনের পক্ষ হয়ে কথা বলা । “এলএ বাংলাটাইমস” সে পথেই চলছে। লস এঞ্জেলেসের বাঙ্গালীদের
মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছে। “এলএ বাংলাটাইমস” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “এলএ বাংলাটাইমস” কর্তৃক “১ম বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান-লাইভ কনসার্ট” এর আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে থাকছে নর্থ আমেরিকার জনপ্রিয় বাংলা ব্যান্ড শিল্পীদের সরাসরি মিউজিক ও নৃত্ত ।
তারিখঃ ২২ শে নভেম্বর ২০১৫, রবিবার ।
সময়ঃ বিকাল ০৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত ।
স্থানঃ শ্যাটু রিক্রিয়েশন সেন্টার ।
@ 3191 W 4th St, Los Angeles, CA 90020
প্রবেশ টিকিট মূল্যঃ সম্পূর্ণ ফ্রি ।

উক্ত অনুষ্ঠানে লেখক, পাঠক, সাহিত্যিক , সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সকল স্তরের প্রবাসী বাংলাদেশিদের সাদরে আমন্ত্রন জানাচ্ছি। যেকোন সাংস্কৃতিক কর্মী অনুষ্ঠানে অংশ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়া “এলএ বাংলাটাইমস” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিতব্য ম্যাগাজিনের জন্য লেখা ও বিজ্ঞাপন পাঠাতে পারবেন ২৫শে অক্টোবর ২০১৫ মধ্যে। লেখা ও বিজ্ঞাপন পাঠাতে যোগাযোগ করুনঃ
আব্দুস সামাদঃ ৩১০-৬১৯-৩৫৩২
ইমেইলঃ labanglatimes@gmail.com
আশা করি সবাই উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অংশ নিবেন । অনুষ্ঠানকে সফল করে তুলবেন। আনন্দ উপভোগ করবেন । সবাই স্ববান্ধবে আমন্ত্রিত।
বিঃদ্রঃ ০৯ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী হলেও,  অনুষ্ঠানের ভেন্যু না পাওয়া এবং অন্য সংগঠনের অনুষ্ঠান থাকা সহ বিবিধ কারনে আগামী ২২ নভেম্বর ২০১৫ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত