আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় অব্যাহত থাকছে ঝড়, বৃষ্টিপাত আরও দুইদিন

ক্যালিফোর্নিয়ায় অব্যাহত থাকছে ঝড়, বৃষ্টিপাত আরও দুইদিন

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আরও দীর্ঘ সময় অব্যাহত থাকছে প্যাসিফিক ঝড়। এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও কিছুদিন।

আবহাওয়াবিদেরা জানান, সোমবার (৭ নভেম্বর) থেকে ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে বুধবার সকাল পর্যন্ত  অব্যাহত থাকবে।

ধারণা করা হচ্ছে ঝড়ের প্রভাবে ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হবে উপকূল আর উপত্যকা এলাকায়। আর মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঝড়বে।

এছাড়া পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হবে ২ থেকে ৫ ইঞ্চি। মঙ্গলবার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও এতে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই বৃষ্টিপাতে সবচেয়ে শঙ্কায় রয়েছে মনরোভিয়া এলাকার বাসিন্দারা। ২০২০ সালে ববক্যাট ফায়ারের কাছে জায়গাটির অবস্থান। পুড়ে যাওয়া এলাকায় বেশ ভারি কাদামাটি এবং আবর্জনার স্তুপ বয়ে যাবে এমন সম্ভাবনা রয়েছে।

ওয়েদার সার্ভিস সূত্র জানায়, সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার রাত পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির মাউন্টেন, অ্যান্টিলোপ ভ্যালি, সান্তা ক্লারিতা ভ্যালি এবং স্যান গ্যাব্রিয়েল ভ্যালি, ল্যাংকেস্টার, ক্যাসটাইক লেক, পামডেল, পমোনা, ভ্যালেন্সিয়া, সান্তা ক্লারিতা, এল মন্টে, অ্যাক্টন, ইস্ট লস এঞ্জেলেস, স্যান গ্যাব্রিয়েল, পাসাডিনা, নিউহল এবং মাউন্ট উইলসন এলাকায় ফ্লাড ওয়াচ বা বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত