আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

কাউন্টি শেরিফ পদে ক্ষমতাসীন ভিলানুয়েভার বিরুদ্ধে লুনার শক্ত অবস্থান

কাউন্টি শেরিফ পদে ক্ষমতাসীন ভিলানুয়েভার বিরুদ্ধে লুনার শক্ত অবস্থান

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ নির্বাচনে বর্তমান শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভার বিরুদ্ধে এগিয়ে আছেন সাবেক লং বিচ পুলিশ প্রধান রবার্ট লুনা। বৃহস্পতিবার (১০ নভেম্বর) পর্যন্ত অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন লুনা।

প্রকাশিত ফলে দেখা গেছে, লুনা পেয়েছেন প্রায় ৫৮ শতাংশ ভোট। অ্যালেক্স ভিলানুয়েভা পেয়েছেন ৪২ শতাংশ ভোট। সেমি অফিশিয়াল ফলে দেখা গেছে, বুধবার সকাল পর্যন্ত লুনা ভোট পেয়েছেন ৫৭ শতাংশ এবং ভিলানুয়েভা পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।

বৃহস্পতিবারের আপডেটেড রেজাল্ট অনুসারে, লুনা পেয়েছেন মোট ৭ লাখ ৭০ হাজার ৮৪টি ভোট আর ভিলানুয়েভা পেয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ৪৮২ ভোট।

দ্য লস এঞ্জেলেস কাউন্টি রেজিস্ট্রার/রেকর্ডার সূত্র জানায়, এখন পর্যন্ত আরও ১ মিলিয়ন ব্যালট গ্ণনা বাকি রয়েছে। এর মধ্যে ভোট বাই মেইল ব্যালট গ্ণনা বাকি আছে ৯ লাখ ৮৫ হাজার এবং কন্ডিশনাল ভোটার রেজিস্ট্রেশন ব্যালট বাকি আছে ২১ হাজার, আর ৩০০ প্রভিশনাল ব্যালট বাকি আছে।

আগামী শুক্রবারে এই নির্বাচন নিয়ে আরও তথ্য প্রকাশ করবে কর্তৃপক্ষ। এরপর প্রতি মঙ্গলবার ও শুক্রবার নির্বাচনের আপডেটেড তথ্য প্রকাশ করা হবে। এই মাসের শেষে চূড়ান্ত ফল প্রকাশ হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত