আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় বড় বোনের হাতে খুন ছোট বোন ও ভাগ্নী

ক্যালিফোর্নিয়ায় বড় বোনের হাতে খুন ছোট বোন ও ভাগ্নী

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ফ্র‍্যান্সোতে বোনের হাতে খুন হয়েছেন আরেক বোন ও তার ৩ মাস বয়েসী শিশু। গত সেপ্টেম্বরে এই খুনের ঘটনার প্রায় তিন সপ্তাহ পর হত্যাকাণ্ডের দায়ে মৃতের বড় বোন ও তার প্রেমিককে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহ ও পরবর্তীতে হিংসার বশবর্তী হয়ে এই জোড়াখুনের ঘটনা ঘটায় আটক তরুণী।

ইয়েনলি সোলোরিও রিভেরা নামের ১৮ বছর বয়েসী ওই তরুণী তার ৩ মাস বয়েসী শিশুকে নিয়ে ঘুমিয়ে ছিল। এ সময় বড় বোন কেলাইন তার বোন ও ভাগ্নীর উপর গুলি চালায়। এতে দুইজনের মৃত্যু হয়।

প্রায় পাঁচ সপ্তাহ পরেও হত্যাকাণ্ড বিষয়ে কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে একটি ভিডিও ফুটেজে এক তরুণের উপস্থিতি দেখে আবারও তদন্ত শুরু করে পুলিশ।

ফ্র‍্যান্সো পুলিশ প্রধান প্যাকো বাল্ডেরামা জানান, পুলিশ ওই তরুণকে শনাক্ত করতে সক্ষম হয়। তার নাম মার্টিন আরিও মোরালেস আর তার প্রেমিকা য়ারেলি সলোরিও রিভেরা হত্যার শিকার তরুণীর বড় বোন।

পরে জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে বোন ও তার মেয়ে শিশুকে হত্যার কথা স্বীকার করে দুইজন। জানা যায়, মার্টিন একজন গ্যাং মেম্বার।

পুলিশ প্রধান জানান যে, হিংসার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নিহতের বড় বোন। সে ও তার প্রেমিক এই হত্যার পরিকল্পনা করে এবং বাঁচার পরিকল্পনাও সাজায়।

হত্যার অভিযোগে দুইজনকে ২ মিলিয়ন ডলার বণ্ডের বিনিময়ে আটক রাখা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত