আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মেয়র নির্বাচন: ভোটের ব্যবধান ধরে রেখেছেন বেইজ

মেয়র নির্বাচন: ভোটের ব্যবধান ধরে রেখেছেন বেইজ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের মেয়র পদের নির্বাচনে রিপ্রেজেনটেটিভ কারেন বেইজ তাঁর প্রতিদ্বন্দ্বী ডেভেলপার রিক কারুসোর সাথে ২৯ হাজার ২০০ ভোটের ব্যবধান বাড়িয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) লস এঞ্জেলেস কাউন্টি রেজিস্ট্রার্স অফিস সূত্র এই তথ্য জানিয়েছে।

নতুন প্রকাশিত ফলে দেখা গেছে, এখন পর্যন্ত ৭৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। কারেন বেইজ পেয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৯৪৮ ভোট আর কারুসো পেয়েছে ৩ লাখ ২৫ হাজার ৬৭৭ ভোট।

বুধবার পর্যন্ত কারুসো ১২ হাজার ভোটে কারেন বেইজের থেকে এগিয়ে ছিল এবং তখনও আরও ১ মিলিয়ন ভোট গণনা বাকি ছিল। তবে সাপ্তাহান্তের ভোট গণনায় ব্যবধান কমে যায়। বর্তমানে রিক কারুসোকে ভোটের দিকে পিছনে ফেলে এগিয়ে আছেন বেইজ।

তবে এখন পর্যন্ত মেয়র পদে জয়ের আশা ধরে রেখেছেন দুই প্রার্থীই। তবে চূড়ান্ত ফল পেতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে, অথবা সপ্তাহও লেগে যেতে পারে।

আগামী মঙ্গলবার মেয়র পদের নির্বাচন নিয়ে নতুন তথ্য প্রকাশ করবে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত