আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

টার্গেট স্টোরে ছুরি হামলায় আহত ২, গুলিতে মৃত হামলাকারী

টার্গেট স্টোরে ছুরি হামলায় আহত ২, গুলিতে মৃত হামলাকারী

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ডাউনটাউনের টার্গেট স্টোরে ছুরি নিয়ে হামলা করায় সিকিউরিটি গার্ডের গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি একজন গৃহহীন। সে টার্গেট স্টোর থেকে একটি বড় বুচার ছুরি নিয়ে দুইজনকে হামলা করে ছুরিকাঘাতে আহত করে। এদের মধ্যে কিশোর বয়সী একজন আছে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ফিগুয়েরা অ্যান্ড সেভেনথ স্ট্রিটের মাঝামাঝি একটি শপিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে।

সিকিউরিটি গার্ডের গুলিতে হামলাকারী ব্যক্তি শেলফ থেকে একটি নয় ইঞ্চি লম্বা ছুরি নিয়ে দুইজনের উপর হামলা করে। এর মধ্যে নয় বছর বয়েসী একটি শিশুর কাছে যেয়ে তাকে হত্যার হুমকি দেয় বলে জানায় লস এঞ্জেলেস পুলিশ প্রধান মাইকেল ম্যুর।

ম্যুর জানান, ছুরি নিয়ে প্রথমে সে শিশুটির কাছে যেয়ে হুমকি দেয়। শিশুটি সেখান থেকে সরে গেলে ওই ব্যক্তি পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে। এতে শিশুটির ঘাড় থেকে পিঠ পর্যন্ত গভীর ক্ষত তৈরি হয়েছে।

এরপর ওই ব্যক্তি একটি নারীদের গ্রুপের দিকে এগিয়ে যায় এবং ২৫ বছর বয়সী এক নারীর বুকে ছুরিকাঘাত করে৷

এরপর ওই ব্যক্তি সম্মুখ দরজায় এলে সেখানে একজন সিকিউরিটি গার্ড তাকে আটকায়। প্রথমে তাকে নিবৃত্ত করতে চেষ্টা করলেও পরে আক্রমণ করায় তাকে গুলি করতে বাধ্য হয় ওই গার্ড।

আহত নারীকে জরুরি ভিত্তিতে অপারেশন করতে হয়েছে এবং শিশুটিকেও চিকিৎসা দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত