আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলেসে গাড়ির ধাক্কায় আহত আইনশৃঙ্খলা বাহিনীর ২৫ সদস্য

লস এঞ্জেলেসে গাড়ির ধাক্কায় আহত আইনশৃঙ্খলা বাহিনীর ২৫ সদস্য

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হুইটারে আইনশৃংখলা বাহিনীর ট্রেনিং দলের উপর একটি এসইউভি গাড়ি উঠে যেয়ে ২৫ জন হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ নভেম্বর) রঙ ওয়ের একটি গাড়ির চাপায় দুর্ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে পাঁচজন বেশ গুরুতর। একজনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। অনেকে মাথায় ও দেহের অন্যান্য স্থানে আঘাত পেয়েছেন।

মিলস অ্যাভিনিউ অ্যান্ড ট্রাম্বল স্ট্রিটে ৬টা ২৯ মিনিটের দিকে সাউথ হুইটার এরিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা জানান, নতুন ৭৫ জন রিক্রুট সকালে ট্রেনিং এর জন্য দৌঁড়াচ্ছিল। তখন ২২ বছর বয়েসী এক চালক দলটির উপর গাড়ি তুলে দেয়।

ড্রাইভার ডায়ামন্ড বারের বাসিন্দা। তাকে এখনও চিহ্নিত করা হয়নি, তবে আটক রাখা হয়েছে। তদন্তে পুলিশকে সহায়তা করছে সে।

কর্তৃপক্ষ জানায়, পাঁচজন রিক্রুটারের শারীরিক অবস্থা বেশ গুরুতর। চারজন মোটামুটি আহত হয়েছেন এবং বাকি ১৬ জন মৃদু আহত হয়েছেন।

ভিডিও সূত্রে দেখা গেছে, রাস্তায় রিক্রুটাররা পাশাপাশি জগিং করছিল এবং তাদের পিছনে দুইটি ক্রুজার ছিল। আর এসইউভি গাড়িটি রাস্তার বাম পাঁশ ধরে চলছিল। পরে এটি সরাসরি জগিং গ্রুপের উপর আছড়ে পড়ে।

অ্যালেক্স জানান যে গাড়িটি তাদের ধাক্কা দেওয়ার আগে গতি বৃদ্ধি করেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান যে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগ ছিল গাড়িটির।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত