আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলেসে বাড়ছে করোনা, মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি

লস এঞ্জেলেসে বাড়ছে করোনা, মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি

ছবি: এলএবাংলাটাইমস

নভেম্বরের শুরু থেকে লস এঞ্জেলেসে বাড়ছে করোনার সংক্রমণ। করোনা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ইনডোর সেটিংস- এ মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

কাউন্টি হেলথ অফিসার ড. মুন্টু ডেভিস জানান যে, মাস্ক ম্যান্ডেট জারি করা না হলেও গত ১০ দিনে যারা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের ইনডোর হেলথ কেয়ার ও অন্য কেয়ার ফ্যাসিলিটিসগুলোতে মাস্ক ব্যবহার করতে হবে।

গত কয়েক মাস ধরে মাস্ক ব্যবহার একটি ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। কিছু ব্যবসাপ্রতিষ্ঠান এবং স্থানে এই মাস্ক ম্যান্ডেট জারি ছিল।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত সংখ্যার হার বাড়ার পর থেকেই এই নির্দেশনা জারি করা হয়েছে। গত সপ্তাহে করোনা আক্রান্তের হার ছিল প্রতি লাখে ১০০ জন। এর আগের সপ্তাহে সংখ্যাটি ছিল প্রতি লাখে ৮৬ জন। এর আগের সপ্তাহে ছিল প্রতি লাখে ৬৫ জন।

ডেভিস জানিয়েছেন, পাবলিক ইনডোর স্পেস, পাবলিক ট্রানজিট, কারেকশনাল ও ডিটেনশন ফ্যাসিলিটি এবং হোমলেস ও ইমার্জেন্সি সেন্টারগুলোতে ভালো মানের মাস্ক ব্যবহার করতে বাসিন্দাদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে।

ডেভিস জানান, প্রতিদিন কাউন্টিতে ১ হাজার ৫০০ জন নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। এর আগের সপ্তাহে সংখ্যাটি ছিল ১ হাজার ৩০০ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা গত সপ্তাহে বেড়ে হয়েছে ৯৭ জনে। এর আগের সপ্তাহে এই সংখ্যাটি ছিল ৭৭ জনে, নভেম্বর ১ তারিখের পর এই হার ছিল ৫৪ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত