আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলসে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি

লস এঞ্জেলসে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন উইকেন্ডে লস এঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টিতে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সান্তা আনা উইন্ডস বা উষ্ণ ঝড়ো বাতাস এবং আদ্রতা কম থাকার ফলে এই সতর্কতা জারি করা হয়।

শনিবার (১৯ নভেম্বর) ভোররাত ১টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। লস এঞ্জেলেসের পাশাপাশি ভেনচুরা কাউন্টি এবং মালিবু কাউন্টিতেও এই সতর্কতা জারি থাকবে।

এরপর দিন রবিবার সকাল ১০টা থেকে পাহাড়ি এলাকা, সান্তা ক্লারিতা ভ্যালি, স্যান ফার্নান্ডো ভ্যালিসহ ভেনচুরা কাউন্টির অন্যান্য ভ্যালিতে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি থাকবে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, শুক্রবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ঝড়ো সান্তা আনা উইন্ডস বয়ে যাবে।

উপত্যকা এবং উপকূল অঞ্চলে বাতাস বয়ে যাবে ঘণ্টায় ৩৫ থেকে ৫০ কিলোমিটার বেগে। পাহাড়ি এলাকা এবং চূড়ায় বাতাস সর্বোচ্চ বইবে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে।

একইসাথে শনিবার রাতে খুব ঝূঁকিপূর্ণভাবে আদ্রতার হার কমে যাবে। সাধারণত উষ্ণ তাপমাত্রা, আদ্রতা এবং ভারী বাতাসে আগুন লাগার ঝুঁকি অনেক বেড়ে যায় দেখে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করা হয়েছে।

লস এঞ্জেলেসের পাশাপাশি স্যান দিয়েগো, অরেঞ্জ কাউন্টির কিছু অংশ এবং স্যান বার্নার্ডিনো কাউন্টিতেও এই সতর্কতা জারি করা হয়েছে। শনিবার রাত ১০টা পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত