আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

থ্যাংকসগিভিং- এ জারি থাকবে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং

থ্যাংকসগিভিং- এ জারি থাকবে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন থ্যাংকসগিভিং- এ সাউদার্ন ক্যালিফোর্নিয়া জুড়ে বিরাজ করবে ঝড়ো শুষ্ক হাওয়া বা সান্তা আনা উইন্ডস। ফলে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেশ কিছু অঞ্চল জুড়ে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করা হয়েছে।

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকে লস এঞ্জেলেসের পাহাড়ি অঞ্চল ও উপত্যকা অঞ্চলসহ ভেনচুরা কাউন্টিতে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি থাকবে।
সাধারণত আগুন লাগার ঝুঁকি থাকলে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করা হয়।বাসিন্দাদের এ সময় আগুন লাগার ঝুঁকি সৃষ্টি কর‍তে পারে এমন কার্যক্রম না করার অনুরোধ জানানো হয়।
এছাড়া ঝড়ো বাতাসে গাছ, পাওয়ার লাইন উপড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ভারি ট্রাক ও যান চলাচল ব্যহত হতে পারে বলেও দূরপাল্লার চালকদের সতর্ক করা হয়েছে।

দ্য সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন ওয়েবসাইট জানায়, সান্তা আনা উইন্ডস এর কারণে লস এঞ্জেলেস, রিভারসাইড কাউন্টি এবং ভেনচুরা কাউন্টির হাজারো গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়তে পারে।

লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে থ্যাংকসগিভিং চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করবে ৮০ ডিগ্রী। দিন রৌদ্রজ্জ্বল থাকলেও ভারি বাতাস বয়ে যাবে।

এছাড়া উপত্যকা এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে বৃহস্পতিবার তাপমাত্রা বিরাজ করবে ৮০ ডিগ্রী ফারেনহাইট। দিন থাকবে রোদেলা আর বাতাস বইবে ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে।
এছাড়া সৈকত থাকবে রৌদ্রজ্বল। তাপমাত্রা থাকবে ৭৭ ডিগ্রী ফারেনহাইট। সার্ফিং এর জন্য ২ থেকে ৪ ফুট ঢেউ থাকবে।

তবে পাহাড়ি এলাকায় ঝড়ো বাতাসে শীতল আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৪৯ ডিগ্রী ফারেনহাইট। আর উপত্যকা অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৬৩ ডিগ্রী ফারেনহাইট, রাতে নেমে আসবে ২৬ ডিগ্রী ফারেনহাইটে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত