আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলেসে বিমান বিধ্বস্ত হয়ে মৃত ২

লস এঞ্জেলেসে বিমান বিধ্বস্ত হয়ে মৃত ২

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের টরেন্স এয়ারপোর্টে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১১টার সময় বিমান বিধ্বস্ত হয়ে ভিতরে থাকা দুইজনই মারা যায়। ঘটনার পরপরই যেম্পিরিনি ফিল্ডে উদ্ধারকাজ চালায় পুলিশ এবং দমকলকর্মী।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, একটি নিরীক্ষামূলক সিঙ্গেল ইঞ্জিন বিমান ল্যান্ড করার সময় সেটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ঘুরতে ঘুরতে রানওয়ের বাইরে আছড়ে পড়ে।

লস এঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার দল পরবর্তীতে পরীক্ষা করে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে। তবে মৃতদের নাম-ঠিকানা এখনও প্রকাশ করা হয়নি।

প্রকাশিত ছবিতে দেখা গেছে বিমানটি বিধ্বস্ত হয়ে চারদিকে এর সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে।

এফএএ এবং দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করে দেখছে।

টরেন্স এয়ারপোর্টে ৫০০ এর বেশি ছোটবড় এয়ারক্রাফট আছে। এগুলা নিরীক্ষা, মেরামত ও চার্টার ফ্লাইট হিসেবে ব্যবহার করা হয়।

দুর্ঘটনার পর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য এয়ারপোর্ট বন্ধ রাখা হয়েছে। এর বেশি আর কোনো বৃত্তান্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত