আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেসে অ্যাপার্টমেন্টে আগুন, পোষা কুকুরসহ মালিকের মৃত্যু

লস এঞ্জেলেসে অ্যাপার্টমেন্টে আগুন, পোষা কুকুরসহ মালিকের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ভ্যালি গ্লেনের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। আগুনে মারা গেছে আরও ২টি পোষা কুকুর।

অক্সনার্ড স্ট্রিটের ১৩০০০ ব্লকের কাছে রাত ১টায় একটি দুইতলা ২৪ ইউনিট অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগে।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এক সংবাদ বিবৃতিতে জানায়, আগুন নেভাতে দমকল কর্মীদের ২০ মিনিট লেগে যায়। এরপর ভিতরে ঢুকে একজন পুরুষ ব্যক্তি ও দুইটি কুকুরকে মৃত অবস্থায় উদ্ধার করে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

আগুনে এছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করে দেখছে পুলিশ।

ভবনের একজন বাসিন্দা জানান, আগুন লাগার আগে তিনি বন্দুকের গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন।

জেমস হাওয়ার্ড জানান, আমি দুইটি বন্দুকের গুলির আওয়াজ শুনতে পেয়েছি।

পুলিশ ঘটনার তদন্ত করতে সকল বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত