আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বর্ণিল আয়োজনে বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে ‘বাংলার বিজয় বহর’

বর্ণিল আয়োজনে বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে ‘বাংলার বিজয় বহর’

বাংলাদেশের ৫২তম ‘বিজয় দিবস’ এবং ‘লিটল বাংলাদেশ’ ও ‘বাংলার বিজয় বহর’ এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘বাংলার বিজয় বহর’।

আগামী ১৭ ডিসেম্বর শনিবার থেকে ১৮ ডিসেম্বর রবিবার পর্যন্ত এই উপলক্ষ্যে লস এঞ্জেলেসের ৩০০এস আলেক্সান্ড্রিয়া অ্যাভিনিউতে উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে বাংলার বিজয় বহর।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে কিংবা বার্তা প্রদানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে আরো অনুরোধ করা হয়েছে লস এঞ্জেলেসের মেয়র কারেন বেইজ, সাবেক মেয়র এরিক গারসেটিসহ একাধিক কংগ্রেস মেম্বারকে।

শনিবার উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু হবে। রবিবার প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

শনিবার বেলা ২টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এরপর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার সকাল ১০টায় গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর শুরু হবে প্যারেড অনুষ্ঠান। এদিন বেলা ৩টা থেকে ৯টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে স্বামী শুভানন্দপুরি মহারাজ অ্যাণ্ড গ্রুপসহ বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা সব শিল্পীরা গান ও নাচ পরিবেশন করবেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এলএ বাংলা টাইমস।

এলএবাংলাটাইমস/ওম/এনএইচ

 

শেয়ার করুন

পাঠকের মতামত