আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

১৬ ডিসেম্বরে বিসিআইই'র আয়োজনে বিজয় উদযাপন ও সাংস্কৃতিক সন্ধ্যা

১৬ ডিসেম্বরে বিসিআইই'র আয়োজনে বিজয় উদযাপন ও সাংস্কৃতিক সন্ধ্যা

ছবি: এলএবাংলাটাইমস

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশি কমিউনিটি অব ইনল্যান্ড অ্যাম্পায়ার (বিসিআইই)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির পেরিস সিটিতে সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলা আয়োজন করে বিসিআইই।

কোরআন তিলাওয়াতের মাধ্যমে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত বাজানো হয়। জাতীয় সঙ্গীত চলাকালে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

শফিক টিটো ইসলাম ও ইসরাত ডোজা মনি'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিআইই এর সভাপতি মনজুর আহমেদ অপু এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় নিউজ পোর্টাল এলএ বাংলা টাইমস এর সিইও আব্দুস সামাদসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

গান, নাচ, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া বিজয় মেলায় কাপড়, খাবার, প্রসাধনী ও জুয়েলারির স্টলে দেখা যায় উপচে পরা ভিড়। বাংলাদেশি-আমেরিকান নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লাল-সবুজ কাপড় পড়ে অনুষ্ঠানে অংশ নেয়।

এছাড়া বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম রনির রচনা ও পরিচালনায় 'আমার স্বাধীনতা' শীর্ষক গীতি আলেখ্য অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে দর্শকদের হৃদয় দারুণভাবে স্পর্শ করে। নানা আয়োজনের মধ্যদিয়ে রাত ১১টায় বিজয় উদযাপন শেষ হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত