আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

বর্নাঢ্য আয়োজনে বাংলার বিজয় বহর- এর বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্নাঢ্য আয়োজনে বাংলার বিজয় বহর- এর বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: এলএবাংলাটাইমস

দুই দিনব্যাপী বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৫২তম ‘বিজয় দিবস’ এবং ‘লিটল বাংলাদেশ’ ও ‘বাংলার বিজয় বহর’ এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলার বিজয় বহর'।

শনিবার ( ১৭ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। রবিবার (১৮ ডিসেম্বর) প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা পুরষ্কার দেওয়া হয়।

 

দুই দিনব্যাপী বিজয় উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলওম্যান হিদার হাট। পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও লিটল বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোরিয়ান কমিউনিটি লিডার ইয়োনাহ হং, গ্রেস উ এবং বিল রবিনসন, থাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রোজালিন ভাসকুয়েজ এবং ইউনিভার্সাল হেরিটেজ এবং হারমনি বাইটস এর চেয়ারম্যান ফারিদ ফারুকি।

এছাড়া প্রবাসী বাংলাদেশিসহ আমেরিকায় বসবাসরত অন্যান্য কমিউনিটির বাসিন্দারাও উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বিশেষ বক্তব্য প্রদান করেন এবং তাঁদের সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া করোনাকালীন সময়ে কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় সম্মাননা গ্রহণ করেন এলএ বাংলা টাইমস- এর সিইও আব্দুস সামাদ। কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় সম্মাননা লাভ করেন খাইরুজ জামান, কাইন্সিলওম্যান হিদার হাট এবং প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন।

বিজয় উদযাপনের দ্বিতীয় দিন রবিবার দুপুর ২টায় বেড বয়েজ বাইকার্স এর মেহেদি হাসানের নেতৃত্বে দুই শতাধিক গাড়িসহ লিটল বাংলাদেশ এলাকা থেকে একটি প্যারেড শুরু হয়। বাংলাদেশের প্রতীক লাল-সবুজ কাপড় পরে লস এঞ্জেলেসের বুকে বাংলাদেশের বিজয়ের আনন্দ ছড়ায় প্রবাসী বাঙালিরা। লিটল বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে প্যারেডটি শেষ হয়।

এরপর শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। স্বামী শুভানন্দপুরি মহারাজ অ্যাণ্ড গ্রুপসহ বাংলাদেশ ও বিভিন্ন দেশের খ্যাতনামা সব শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন। এছাড়া উপস্থিত শিশুদের মধ্যে বিতরণ করা হয় শুভেচ্ছা পুরষ্কার। শনিবার আগত অতিথিদের জন্য ফ্রি স্ন্যাকস এবং রবিবার ডিনার এর আয়োজন রাখা হয়।

বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের স্পন্সর করেছে সিটি অব লস এঞ্জেলেস, র‍্যামপার্ট ভিলেজ নেইবারহুড কাউন্সিল, জেসমিন খান ফাউণ্ডেশন, ড. মোহাম্মদ সিরাজুল্লাহ, মোহাম্মদ মুনিরুজ্জামান জীবন, ট্যাপট্যাপ সেন্ড মানি, ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি, ইউনিভার্সা হেরিটেইজ, হারমনি বাইটস, নিউ জেনারেশন হোম ইনকর্পোরেশন।

বিজয় উদযাপন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এলএ বাংলা টাইমস।

শেয়ার করুন

পাঠকের মতামত