আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে মৃত ২, আহত ১১

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে মৃত ২, আহত ১১

ছবি: এলএবাংলাটাইমস

নরদার্ন ক্যালিফোর্নিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১১ জন আহত হয়েছেন। এতে আরও হাজারও বাসিন্দা বিদ্যুৎ বিভ্রাটের কবলে রয়েছে।চ

এই ভূমিকম্পে সান ফ্রান্সিসকোর নর্থে ২১৫ মাইল অদূরবর্তী এলাকা ঝাঁকুনিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোস্টাল সিটি ইউরেকার বাসিন্দা জেবি মেথার্স জানান, সকল কিছু নড়ে উঠেছে এবং দেওয়াল ভেঙ্গে পড়েছে।

কর্তৃপক্ষ ভূমিকম্পের দরুণ ক্ষতিগ্রস্ত বেশ কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে এবং বাসিন্দাদের আফটারশক এর ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

মঙ্গলবার এই ভূকম্পনটি হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ৪ দশমিক ৬ মাত্রা এবং ২ দশমিক ৫ মাত্রার ৮০টি কম্পন অনুভূত হয়েছে।

হাম্বলডিটি কাউন্টি শেরিফ অফিস সূত্র জানান, ভূমিকম্পে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন।

কম্পনে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয় ও লিক হয়ে যায়। একটি ভবনে আগুন লেগে যায়। অন্য দুই ভবন ভেঙ্গে পড়ে।

পাওয়ার আউটেজ ডট ইউএস জানায়, এখন পর্যন্ত ৩২ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

শেরিফ অফিস সূত্র জানায়, কম্পনের পর সুনামির কোনো সম্ভাবনা নেই। উপকূল থেকে দুই মাইল দূরে কম্পন অনুভূত হয়।

কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাপ করে দেখছে। কর্তৃপক্ষ জানায়, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে অন্তত কয়েকদিন সময় লেগে যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত