আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ইউক্রেনের সামরিক পদক পেলেন বাইডেন

ইউক্রেনের সামরিক পদক পেলেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেনের একটি সামরিক পদক দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার (২১ ডিসেম্বর) জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানান বাইডেন। ওভাল অফিসে তাঁরা বৈঠক করেন।

বৈঠকে বাইডেনকে জেলেনস্কি বলেন, ‘প্রথমেই আপনাকে ধন্যবাদ।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এখানে আসতে পারাটা অনেক সম্মানের।’

হোয়াইট হাউসে বৈঠককালে বাইডেনের হাতে ইউক্রেনের একটি সামরিক পদক তুলে দেন জেলেনস্কি।

জেলেনস্কি জানান, ‘ক্রস অব মিলিটারি মেরিট’ পদকটি ইউক্রেনীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনকে দেওয়া হয়েছিল। তিনি তাঁর পদকটি বাইডেনকে দিয়েছেন।

পদকটি গ্রহণ করেছেন বাইডেন। বলেছেন, ইউক্রেনীয় ক্যাপ্টেনকে তিনি একটি সামরিক স্মারক উপহার দেবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি আগেই যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন। ইউক্রেনের প্রতি সমর্থনের জন্য তিনি বাইডেন, মার্কিন কংগ্রেস ও দেশটির সাধারণ মানুষের প্রশংসা করেন।

জেলেনস্কিকে বাইডেন বলেন, ‘আপনি বছরের সেরা মানুষ।’

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। রুশ হামলা শুরুর পর এই প্রথম বিদেশ সফর করছেন জেলেনস্কি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত