আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় টানা ২ সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা

ক্যালিফোর্নিয়ায় টানা ২ সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আগামী টানা কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে লস এঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড এবং স্যান বার্নার্ডিনো কাউন্টিতে আগামী দুই সপ্তাহের প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্যাসিফিক নর্থওয়েস্ট থেকে স্ট্রম সিস্টেম এই অঞ্চলের দিকে আসায় বৃষ্টিপাত হবে বলে জানান আবহাওয়াবিদেরা।

ওয়েদার অ্যানকার ক্যাজ গোল্ডবার্জ জানান, স্ট্রম সিস্টেমের প্রথম ঝাপটা খুব দ্রুতই সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পৌঁছে যাবে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক টুইটার বিবৃতিতে জানান, ঝড় এর প্রথম ধাপ সোমবার রাতে স্যান লুইস অবিসপো এবং সান্তা বারবারা কাউন্টির দিকে আসবে। এসব অঞ্চলে ঝড়ের প্রভাবে ১ থেকে ৩ ইঞ্চি বৃষ্টিপাত হবে। সান্তা লুসিয়া মাউন্টেনের দিকে ৪ ইঞ্চি সম্ভাব্য বৃষ্টিপাত ঝরবে।

মঙ্গলবার বৃষ্টিপাত ভেনচুরা এবং লস এঞ্জেলেস কাউন্টির দিকে পৌঁছাবে। আধা ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইনল্যান্ড কোস্টাল মাউন্টেনে বৃষ্টিপাত ঝরতে পারে ৩ ইঞ্চি।

আবহাওয়া দপ্তর অনুসারে, মঙ্গলবার বিকাল আর সন্ধ্যায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। তবে এর পরবর্তী দিনগুলোতে টানা দুই সপ্তাহের প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত